অশ্লীল অঙ্গভঙ্গির কারণে ফেসবুক ভাইরাল যুবক আটক

মধ্যরাতে ফেসবুক লাইভে এসে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ভাইরাল হওয়া এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার(১১ মে) র‍্যাব-২ এর একটি দল রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত যুবকের নাম রায়হান।

এ বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, রায়হানের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মিরপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটকের সময় তার কাছে থেকে একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর