এবার চট্টগ্রাম নগরীতে টিফিনের পয়সা বাঁচিয়ে পথ শিশু ও রোজাদার গরীব অসহায় মানুষষের মাঝে ইফতার বিতরণ করলো নর্দান পাবলিক স্কুল এন্ড কলেজ ছাত্রলীগ নেতা রহিদুল ইসলাম ও জামেয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্র রাকিন জাফরী।
আজ বিকেলে পাচঁলাইশ, মুরাদপুর, ষোলশহর এলাকা ঘুরে ঘুরে অন্তত সাড়ে ৩শ প্যাকেট প্রস্তুতকৃত ইফতার বিতরন করা হয়।
কোমলমতি ছাত্রদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সযোগীতায় ছিলেন, মুরাদপুর (বি ইউনিট) আওয়ামীলীগের সভাপতি- কফিল উদ্দীন খোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ সাইফ সরোয়ার বাবু, সমাজ সেবক ফয়সাল ইসলাম, নাঈম উদ্দীন ও ছাত্রলীগ নেতা আবদুল আল আহাদ প্রমূখ।
ইফতার বিতরন কালীন উপস্থিত ছিলেন মুরাদপুর এলাকার ছাত্রলীগ কর্মী রবিউল ইসলাম রবিন, ঈমন, সাইদুল আলম সোহান, সাফায়াত সাইম, মোহাম্মদ রিফাত, আলা আমিন, সাফিন আহমেদ, প্রমূখ।
ছাত্রদের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মুরাদপুর (বি ইউনিট) আওয়ামীলীগের সভাপতি- কফিল উদ্দীন খোকন বলেন, এসব কোমলমতি ছাত্রদের মানকিক চেতনাবোধ জাগ্রত হওয়াটা সত্যি প্রসংসার দাবী রাখে এবং এটা সমাজের অন্যদের জন্য একটা দৃষ্টান্তও বটে। যে কোন সময় আমি তাদের প্রত্যেক মানবিক উদ্যোগে তাদের পাশে থাকবো।
বার্তা বাজার / ডাব্লিও.এস