ব্রিটেনে করোনায় যাদের মৃত্যু ঝুঁকি বেশি

ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান বলা হয়েছে, সিকিউরিটি গার্ড, বাস ও ট্যাক্সি ড্রাইভার, শেফ ও নির্মাণ শ্রমিকদের করোনায় আক্রান্ত হয়ে বেশি মারা গেছেন।

এছাড়া নির্মাণ শ্রমিক ও প্রক্রিয়াজাতকরণ শ্রমিকরাও ঝুঁকিতে রয়েছেন। পেশাগতভাবে এসব সেক্টরে উল্লেখযোগ্য সংখ্যাক বাংলাদেশিরা কাজ করে থাকেন।

সমীক্ষায় উঠে এসেছে, বয়স ও লিঙ্গভেদে অন্যদের চেয়ে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর হার কম। কিন্তু গবেষকরা দেখেছেন, সমাজসেবা ও শ্রমজীবীদের করোনা মৃত্যুর হার অন্যদের চেয়ে বেশি।
ইংল্যান্ড ও ওয়েলসে প্রতি ১ লাখের মধ্যে সমাজসেবা কর্মীদের কোভিড-১৯ এ মৃত্যুর হার ২৩.৪ শতাংশ, নারী কর্মীদের ক্ষেত্রে এই হার ৯.৬ শতাংশ।

ওএনএস বলেছে, সবচেয়ে বেশি মৃত্যুর হার পুরুষ নিরাপত্তা কর্মীদের, ১ লাখের মধ্যে ৪৫.৭ শতাংশ। পুরুষ ট্যাক্সি ড্রাইভারদের মৃত্যু হার ১ লাখের মধ্যে ৩৬.৪ শতাংশ। পুরুষ শেফ মৃত্যু হার লাখের মধ্যে ৩৫.৯ শতাংশ। পুরুষ বাস ও কোচ ড্রাইভারদের মৃত্যু হার লাখের মধ্যে ২৬.৪ শতাংশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর