সিরাজদিখানে যুবদলের খাদ্য সামগ্রী বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ সিরাজদিখান উপজেলায় করোনা ভাইরাসের কারনে বিগত সময় হামলা-মামলা জেল জুলুমের শিকার কর্মহীন ২০০ নেতাকর্মীকে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী উপহারের প্যাকেট পৌঁছে দেন।

গত বুধবার থেকে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীর বাড়ীতে পৌঁছে দেন এ খাদ্য সামগ্রী উপহার।

এই সময় উপস্থিত ছিল উপজেলা যুবদল যুগ্ম সম্পাদক মাসুদ মোল্লা, শ্রমিকদল সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক বাদশা মিয়া ও ছাত্রদল নেতা মাহমুদ হাসান ফাহাদ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর