করোনা আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পাঠানো প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী আক্রান্তদের বাড়িতে পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন। করোনা আক্রান্ত পরিবারের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর এসব উপহার।

মৌলভীবাজার সদর হাসপাতালের করোনা আক্রান্ত ১০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিটামিন সি সমৃদ্ধ ফল পাঠিয়েছে জেলা প্রশাসন। করোনা আক্রান্ত পরিবারের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর এসব উপহার।

জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিনের নির্দেশনায় সিভিল সার্জনের প্রতিনিধির কাছে করোনাভাইরাসে আক্রান্ত পরিবারের জন্য দশটি ঝুড়িতে ভিটামিন সি সমৃদ্ধ ফল পৌঁছে দেয়া হয়েছে। ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লেখা উপহার সামগ্রীর ঝুড়িতে রয়েছে ৩টি আনারস, ৮টি লেবু, ১টি তরমুজ, ৫টি মালটা, ১ ডজন কলা ও ৫০০ গ্রাম খেজুর।

সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনা আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ভালবাসার উপহার দেয়া হয়েছে। এই উপহার মানসিকভাবে সাহস যোগাবে। উপহার সামগ্রীর ঝুড়ি প্রত্যেকের বাড়ীতে পৌঁছে দেয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর