সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে লোহাগাড়ার আরেক যুবকের মৃত্যু

সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের লোহাগাড়ার মোহাম্মদ নাজিম উদ্দীন (৩০) নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দানো সিকদার পাড়া এলাকার মরহুম আবদুল মালেক এর ছেলে।

আজ সোমবার (১১ মে) সৌদির স্থানীয় সময় বিকাল ৫টায় পবিত্র মক্কার আলহেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। মুঠোফোনে প্রবাসী মোহাম্মদ নাজিমের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃত প্রবাসীর পারিবারিক সুত্রে জানা যায়, গত (৫মে) করোনা আক্রান্ত হয়ে আলহেরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মোহাম্মদ নাজিম উদ্দীন সৌদি আরবের মক্কায় ব্যবসা করতেন বলে জানা যায়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর