করোনা ভাইরাসের কারণে শ্রমজীবী মানুষের দুর্দশা এখন চরমে। বিশেষ করে রিক্সাওয়ালা, হকার কিংবা সরকারের ট্রেড লাইসেন্স ও শ্রম আইনের অধীনে নেই এরকম অপ্রাতিষ্ঠানিক খাতের কয়েক কোটি শ্রমজীবী এখন ভবিষ্যত নিয়ে অন্ধকারে।
তাদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের কৃতিসন্তান কাতার প্রবাসী বাবু হারাধন রায়।
আজ সোমবার তাহার নিজ বাড়ীতে ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল তুলে দেন। সেই সাথে কিছু মানুষকে অর্থ প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, বলরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর নবী, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ বাহার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল, কবির আহমেদ মাষ্টার, শংকর সূত্রধর, অরুণ দাস, রিপন হাসান নিপু, হাসান মাহমুদ অপু, আলমগীর হোসেন, যুবলীগ নেতা হানিফ মিয়া, মিজান সরকার ও ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক মাহমুদ ও অমিত রায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেএ/বার্তাবাজার