ভেদরগঞ্জে দরিদ্রদের মাঝে ওসি নজরুল ইসলামের ইফতার সামগ্রী বিতরণ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দরিদ্রদের মধ্যে আসন্ন রমজান মাসের জন্য নিজস্ব তহবিল থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

সোমবার (১১ মে) বিকালে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার প্রায় ২৫ জন অসহায় দুস্থ পরিবারের মাঝে তেল,চিনি, মুড়ি,বুট, সেমাই ও ডাল বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ থানার সকল পুলিশ সদস্য।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, মানবতা ও সাধারণ মানুষের কথা চিন্তা করে আমি আমার নিজ তহবিল থেকে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করতে পারি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর