‘প্রতিটি ইউনিয়নের কর্মহীনদের একবেলা উন্নতমানের খাবার দেবার চেষ্টা করছি-‘রাজীব

সাভার উপজেলার প্রতিটি ইউনিয়নের করোনার কারণে কর্মহীন মানুষদের অন্তত একবেলা উন্নতমানের খাবার দেবার চেষ্টা করছেন বলে জানালেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম রাজীব। সোমবার (১১ মে) বিকালে ভাকুর্তা ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আটশো’ হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ কালে একথা জানান তিনি।

ছবি:বার্তাবাজার।

এসময় মঞ্জুরুল আলম রাজীব বলেন, সারা পৃথিবীর মানুষ করোনা নামক এক ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত। পৃথিবীর প্রায় সকল দেশ, এই ভাইরাস দ্বারা কমবেশী সংক্রমিত। এমতবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা সকল পর্যায়ের জনপ্রতিনিধি, আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা মানুষের পাশে এসে দাঁড়ানোর এবং মানুষকে সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি।

তারই অংশ হিসেবে আমরা সাভার উপজেলায় সকল অঙ্গ ও সহযোগী সংগঠন উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে দিনরাত নিরলস কাজ করে যাচ্ছি। আমি এই ভাকুর্তা ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

পাশাপাশি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ এই করোনা মুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমরা সাভার উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা আপনাদের সাধারণ মানুষের পাশে থাকবো ইনশা আল্লাহ।

তিনি আরও বলেন, আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী আপনাদের পৌঁছে দেবার পাশাপাশি আমি সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আপনাদের জন্য নিরলস কাজ করে যাচ্ছি।

ছবি:বার্তাবাজার।

রোজার প্রথম দিন থেকে সাভার উপজেলা চত্বরে ভিক্ষুক, রিকশা চালক, গাড়ির চালক, অসহায় পঙ্গু, শ্রমিক এবং এই করোনার কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদেরকে একটু উন্নত ইফতার দেবার চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি আমরা সাভার উপজেলার প্রতিটি ইউনিয়নে যারা কর্মহীন মানুষ রয়েছেন, তাদের অন্তত একবেলা উন্নত খাবার দেয়ার চেষ্টা করে যাচ্ছি।

তারই অংশ হিসেবে আজ আমরা ভাকুর্তায় এসেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা সুশৃংখল ভাবে স্বাস্থ্য বিধি মেনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বর্তমান সময়ে জীবনযাপন করুন। এই ভাইরাস মানুষের সাথে মানুষের সংস্পর্শে যেহেতু ছড়ায়, এজন্য নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখবেন।

ছবি:বার্তাবাজার।

এসময় মঞ্জুরুল আলম রাজীবের সাথে উপস্থিত ছিলেন- ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সচিব এবং সকল ইউপি সদস্যগণ।
ছবি:বার্তাবাজার।

এর আগে, সাভার উপজেলা পরিষদ চত্বরে প্রতিদিনের মতো আজো হতদরিদ্র মানুষ এসে জমায়েত হয় তাদের ‘প্রিয় রাজীব’ এর সরকারী বাসভবনের সামনে। সোমবার এখানে মোট আটশো’ হতদরিদ্র মানুষের মাঝে ইফতার হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
ছবি:বার্তাবাজার।

এখানে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ অন্যরা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর