করোনা উপসর্গে নর্দান মেডিকেল কলেজ অধ্যক্ষের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে নর্দান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আনিসুর রহমান মারা গেছেন। সোমবার সকাল ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

সোমবার (১১ মে) বিকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

ডা. সোহেল জানান, ডা. আনিসুর রহমান নর্দান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। তিনি করোনা ভাইরাস উপসর্গ নিয়ে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন সেখানে তার মৃত্যু হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর