করোনা নিয়ন্ত্রণে সফল শ্রীলঙ্কা

বিশ্বব্যাপী করোনা মোকাবিলায় শ্রীলঙ্কার পারফরম্যান্স সবচেয়ে ভাল আর ভারতের অবস্থা সবচেয়ে খারাপ বলে জানিয়েছেন, গবেষণায।

ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের দুজন ভারতীয় অধ্যাপক, দীপঙ্কর বসু ও প্রিয়াঙ্কা শ্রীবাস্তব গবেষণা করে বলেছেন, প্রায় ভারতের মতোই শোচনীয় অবস্থা পাকিস্তানেরও, আর বাংলাদেশের অবস্থা ভারত-পাকিস্তানের তুলনায় একটু ভাল।

তারা জানাচ্ছেন, দৈনিক রোগীর সংখ্যা বৃদ্ধি কিংবা মৃত্যুর হার – সব দিক থেকেই ভারতের অবস্থা দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ।

করোনাভাইরাস মোকাবেলায় ভারতের সাফল্যের ছবিটা তুলে ধরতে দেশের সরকার প্রতিনিয়ত তুলনা টানছেন আমেরিকা বা ইউরোপের দেশগুলোর সঙ্গে।

যদিও গবেষক প্রিয়াঙ্কা শ্রীবাস্তব ও দীপঙ্কর বসু-র মতে নানা কারণে সেই তুলনাটা সঙ্গত নয় – বরং ভারতের সঠিক তুলনা হতে পারে দক্ষিণ এশিয়ারই অন্য দেশগুলোর পরিস্থিতির সঙ্গে।

আর সেখানে দেখা যাচ্ছে, মোটামুটি সব সূচকেই শুধু ভারত নয় – অন্য সব দেশের চেয়ে অনেকটা এগিয়ে আছে শ্রীলঙ্কা।

কীভাবে সাফল্য এল শ্রীলঙ্কাতে?

শ্রীলঙ্কাতে কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেনা কমান্ডার, লে: জেনারেল সভেন্দ্র সিলভা। তিনি জানাচ্ছেন, “যদিও আমাদের প্রথম রোগী শনাক্ত হয় মার্চের ১১ তারিখে, আমরা কিন্তু কোভিড টাস্ক ফোর্স গড়ে তুলেছিলাম জানুয়ারির ২৬ তারিখেই।”

“উহান থেকে তখনই আমরা ৩৪জন ছাত্রকে বিশেষ বিমানে ফিরিয়ে আনি, তাদের জন্য বিশেষ কোয়ারেন্টিন সেন্টার তৈরি করে আর্মি। এখন আমাদের দেশের তিন চতুর্থাংশ এলাকা লকডাউনের বাইরে, সেখানে সব কিছুই স্বাভাবিকভাবে চলছে। আমরা দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব বোঝাতে পেরেছি, বেস্ট প্র্যাকটিস অব মেডিসিন বোঝাতে পেরেছি।”

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর