উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও একজন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।
সোমবার (১১ মে) সন্ধ্যা ৭ টায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তির বয়স ৩৫ বছর। বাসা পীরগঞ্জ উপজেলার ভাকুড়া ইউনিয়নে। তিনি সম্প্রতি কিশোরগঞ্জ জেলা থেকে ঠাকুরগাঁওয়ে ফিরেছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর ঠাকুরগঞ্জেগাঁও সদর উপজেলায় ৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৪ জন, হরিপুর উপজেলায় ১০ জন, রাণীশংকৈল উপজেলায় ৩ জন ও পীরগঞ্জে আজকের একজনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
কেএ/বার্তাবাজার