দেশের মৃদু তাপ-প্রবাহ আগামী কয়েক দিন অব্যাহত থাকবে

দেশের দেশের বেশকিছু অঞ্চল খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের পাশাপাশি কিশোরগঞ্জ, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, ফেনী, হাতিয়া, রাজশাহী ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপ-প্রবাহ বয়ে যাচ্ছে। এ মৃদু তাপ-প্রবাহ আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

সোমবার(১১ মে) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়েছে, এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রবিবার দেশের সর্বাধিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকাল ৬টা অবধি গত ২৪ ঘণ্টার মধ্যে সৈয়দপুরে সর্বোচ্চ ৪২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর