কুমিল্লার মুরাদনগরে শতাধিক খেটে খাওয়া দরিদ্র রিক্সা চালক, সিএনজি চালক ও অটোরিক্সা চালকদের ইফতার করালেন মুরাদনগর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
রোববার বিকালে মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর নির্দেশনায় যুবলীগের উদ্যোগে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার সদরের বিভিন্ন সড়কে অসহায় রিক্সা, সিএনজি ও ভ্যান চালকসহ প্রায় ১০০ জন রোজাদারদের মাঝে খেজুর, বিরিয়ানী ও পানিসহ ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।
আগামীতেও এই খাবার বিতরণ অব্যাহত থাকবে বলে জানান উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল, নবীপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জয়নাল সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সফিক তুহিনসহ উপজেলার যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
বার্তা বাজার/এম.সি