কোটালীপাড়া পৃথক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শ্বাস নালীতে লিচু আটকে সালমান ও পানিতে ডুবে ফাতেমা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া ও মাঝবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। সম্প্রতি সালমান কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামের মামা বাড়িতে বেড়াতে আসে। সালমান বরিশাল জেলার আগৈলঝরা নগরবাড়ী গ্রামের সুমন সিকদারের ছেলে।

অপরদিকে,উপজেলার মাঝবাড়ী গ্রামে বাড়ির সামনের পুকুর থেকে ফাতেমার মৃত্যুদেহ উদ্ধার করা হয়। নিহত ফাতেমা মাঝবাড়ী গ্রামের কামাল দাঁড়িয়ার মেয়ে। দুইজনকে কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর