মহামারি করোনা ভাইরাস এখন রাশিয়াকে অক্টোপাসের মতন আঁকড়ে ধরেছে। এখন সারা বিশ্বে মোট আক্রান্তের হিসাবে সামরিক শক্তিধর এই দেশটি বিশ্বের তৃতীয় স্থানে অবস্থান করছে। প্রথমে আছে যুক্তরাষ্ট্র, পরে স্পেন এবং তার পরেই রাশিয়ার নাম উঠে এসেছে।
সর্বশেষ পাওয়া তথ্যমতে রাশিয়ায় গত একদিনে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৫৬৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ২১ হাজার ৩৪৪ জন। বার্তাসংস্থা আনাদলুর এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
দেশটির রাজধানী মস্কোতে গত ২৪ ঘণ্টায় ৯৪ জন করোনায় সংক্রমিত হয়ে প্রাণ হারাণ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৯ জনে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস জানিয়েছে, দেশটিতে করোনা থেকে মুক্ত হয়ে ৩৯ হাজার ৮০১ জন বাড়ি ফিরে গেছেন। রাশিয়ায় এখন পর্যন্ত ৫৬ লাখ ৩৬ হাজার ৭৬৩ জনের টেস্ট করা হয়েছে।
বার্তাবাজার/এসজে