সুপ্রীম কোর্টের সহকারী সহকারী অ্যাটর্নি জেনারেল সঞ্চিতা সাহা (৬০) মারা গেছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে দশটায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সঞ্চিতা সাহার ভাই ডা. প্রভাস চন্দ্র সাহা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. প্রভাস জানান, আর কে মিশন রোডের বাসায় গত শনিবার (৯ মে) বুকে ব্যাথা অনুভব করায় ঐদিনই তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চেক আপ করে জানা যায় তার ম্যাসিভ হার্ট অ্যার্টাক হয়েছে। এরপর থেকে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল দশটায় তিনি পরলোক গমন করেন। দুপুরের পর তার মরদেহ রাজারবাগ মহাশ্মশানে সৎকার করা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, সঞ্চিতা সাহা গত বছরের ৭ জুলাই বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদান করেছিলেন। সুপ্রিমকোর্টের এ আইনজীবীর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন বারোগাঁ গ্রামে।
বার্তাবাজার/এসজে