সিরাজদিখানে ইউএনও’র কাছে আশা’র খাদ্য সহায়তা হস্তান্তর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আশা (এনজিও) ২০০ প্যাকেট খাদ্যসহায়তা হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১০মে) বেলা ১২ টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে খাদ্যসহায়তা গ্রহন করেন ।

এসময় উপস্থিত ছিলেন, আশার ঢাকা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার আবু নওশের মো. ফহাদ, আশা মুন্সীগঞ্জ জেলার ডিস্ট্রিক ম্যানেজার মো. আব্দুল আলীম, সিরাজদিখান অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সোহরাব হোসেন, সিরাজদিখান সদর ব্রাঞ্চের ম্যানেজার আবুল বাশার, ইমামগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার আবুল কালাম আজাদ, আরএম টঙ্গীবাড়ী মো. শাজাহান, বিশিষ্ট সমাজ সেবক মো, সুমন শেখ সহ কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলায় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ দুই’শত পরিবারের প্রত্যেকের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও ১ কেজি করে লবন দেওয়া হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর