সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বহুলী ইউনিয়নের সরাইচন্ডী গ্রামে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ মে ২০) বিকালে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এসময় দেশীয় পদ্ধতিতে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে সরাইচন্ডী গ্রামের মো. সুলতান মাহমুদ নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।
বার্তা বাজার/এম.সি