শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নতুন করে আরো ১ জন পাঁচ বছরের শিশু করোনা রোগী শনাক্ত হয়েছেন। আজ সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর এম ও মাছুম আবির বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের বাড়ি উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া কান্দি গ্ৰামে। এ নিয়ে ভেদরগঞ্জে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে।
আক্রান্ত শিশু ঢাকা থেকে আগত। তার শরীরে করোনার লক্ষণ না দেখা দিলেও সে ঢাকা থেকে এসেছে এ পরিপ্রেক্ষিতে নমুনা পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়।
ডা. মাছুম আবির জানান, ভেদরগঞ্জের রামভদ্রপুর ইউনিয়নের ১টি নমুনার ফলাফল পজিটিভ এসেছে। এ নিয়ে ভেদরগঞ্জে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে।
এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর-আল-নাসীফ মুঠোফোনে জানান, করোনা পজিটিভ সংবাদ পাওয়ার সাথে সাথে ওই এলাকার আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগীয় টিম তাদের বাড়িতে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করছে।
বার্তা বাজার/এম.সি