বাংলাদেশ সেনা বাহিনী কর্তৃক সাতক্ষীরায় ফ্রি চিকিৎসা ক্যাম্প

বাংলাদেশ সেনা বাহিনী যশোর সেনানিবাসর ৯ ইস্ট বেঙ্গল এর তত্ববাধনে ও ৪১ ফিল্ড এ্যামবুলেন্স এর পরিচালনায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে। সোমাবার আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে ল্যেপ্টেন কর্ণেল ডা: ফারহানার নেতৃত্ব ৫ সদস্যর ডাক্তার দল দিন ব্যাপি এ চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় মেডিকেল অফিসার মেজর মশিউর, মেজর আহসান, মেজর সেবার, ক্যাপ্টেন মাহমুদা, ক্যাপ্টেন নওরিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিঠুন বিশ্বাসসহ সনা বাহিনীর উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পটি সুদক্ষ ভাবে গঠন ও ব্যবস্পনার দাযিত্ব পালন করেন ক্যাপ্টেন সাকিব। একই সাথে বিভিন্ন রোগগ্রস্থ মানুষের মাঝে বিনা মুল্যে ৫২ প্রকার ঔষধ দেওয়া হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর