কুড়িগ্রাম প্রেসক্লাব’র উদ্যোগে কর্মহীনদের বিনামূল্যে সবজি বিতরণ

কুড়িগ্রামে পবিত্র মাহে রমজান মাসে পত্রিকার হকার,ভ্যানশ্রমিক সহ কর্মহীনদের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা খ.ম আতাউর রহমান বিপ্লব, দৈনিক যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার রেজাউল করিম প্লাবন, সাংবাদিক ফজলে ইলাহী স্বপন, একরামুল হক সম্রাট, গোলাম মাসুদ, শাহিন আহমেদ প্রমুখ।

এসময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লবের উদ্যোগে দুই শতাধিক পত্রিকার হকার ও কর্মহীনদের মাঝে বিনামূল্যে আলু, মিস্টিকুমড়া, বরবটি, করলা, শশা. লেবু, টমেটো ও কলমি শাক বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উদ্যোক্তরা, যে কোন সংগঠন বা বিত্তবানদের করোনা পরিস্থিতিতে সামনে এগিয়ে আসার আহবান জানানো হয়। উল্লেখ্য,গত ৩ মে বিশ্বমুক্ত গনমাধ্যম দিবস থেকে প্রতি সপ্তাহে দুইশত ব্যক্তির মাঝে এসব সবজি বিতরন করা হয়। প্রেসক্লাব এর তথ্যমতে এ পর্যন্ত ২ হাজার ব্যক্তি এসব সবজি বিতরণ করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর