বগুড়ার দুপচাঁচিয়ায় দুই শতাধিক হতদরিদ্র ও অটোচালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়ার দুপচাঁচিয়ার চৌমুহনী এম এস মোস্তাকিম গ্যারেজ এন্ড ট্রেডার্স এর পরিচালক এ কে এম কামরুজ্জামান বকুলের নিজ অর্থায়নে করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে দুই শতাধিক হতদরিদ্র ও অটোচালদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।

ঈদ সামগ্রী বিতরণ করেন গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন ও সাবেক ইউপি সদস্য শাহাদাত হোসাইন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ব্যাংক এশিয়া বগুড়া শাখার কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী শিক্ষক ও সাগরপুর বাঁধন ক্লাবের সভাপতি শিহাব শাহরিয়ার সুজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর