সেঞ্চুরি একাডেমির ফ্রী শাকসবজি বিতরণের কার্যক্রম পরিদর্শনে পুলিশ সুপার

সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত এাণ ” বিনা মূল্য শাক সবজি বিতরণ” কার্যক্রম গত ৭ এপ্রিল থেকে শুরু করে নিয়মিত সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হচ্ছে।
৩৫ তম দিনে তারই ধারাবাহিতায় সোমবার সকাল থেকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটশত পরিবারের মাঝে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হয়।

বিতারণের মাঝামাঝি সময়ে উপস্থিত হন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। তিনি নিজে হাতে অসহায় মানুষের মাঝে তাদের পছন্দ অনুযায়ী শাক-সবজি তুলেদেন।

তিনি সকলের খোঁজখবর নেন এবং সেঞ্চুরি একাডেমীকে ধন্যবাদ জানান বিনামূল্যে অসহায় পরিবারের মাঝে শাক-সবজি বিতারণ করার জন্যে।
প্রায় আটশত পরিবারের মাঝে দুই আইটেম এর শাক-সবজি তুলে দেওয়া হয়। সাথে ছিলো কাগজী লেবু।
উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা।

কার্যক্রমটি বাস্তবায়ন এর ক্ষেএে নিরালস কাজ করে যাচ্ছে সেঞ্চুরি একাডেমীর পরিচালক এজাজ আহমেদ স্বপন, সালাহউদ্দীন রানা, রুহুল কুদ্দুস, শাহিন, মহাদেব, সিরাজুল ইসলাম প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর