প্রতিদিনই দেশে করোনা ভাইরাস একের পর এক রেকর্ড গড়ছে। তবে সব রেকর্ডকে ছাপিয়ে আজ (সোমবার) দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গিয়েছে। মোট ১ হাজার ৩৪ জন আক্রান্তের দিনে প্রাণও হারিয়েছেন ১১ জন।
সোমবার (১১ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা জানান, দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১ জন। একইসাথে মোট মৃতের সংখ্যা ২৩৯ জন। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২৫২ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯০২ জন।
এর আগে, গতকাল রোববার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।
বার্তাবাজার/এসজে