গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র অবস্থান কর্মসূচি

প্রতি জেলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপন ও জাতীয় সমন্বিত উদ্যোগ গ্রহন করে সকল রোগীর চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি হয়েছে গাইবান্ধায়।

রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখা এ অবস্থান কর্মসুচী পালন করে।

এসময় বক্তব্য রাখেন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক এ্যাড.মুরাদ জামান রব্বানী প্রমুখ।

বক্তারা অবিলম্বে দেশের সকল জেলা ও উপজেলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপন করে অচল হাসপাতাল করাসহ সকল রোগীর চিকিৎসেবা নিশ্চিত করার দাবি জানান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর