দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১০৩৪, মৃত্যু ১১

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯১ জনে। একদিনে মৃত্যু হয়েছে আরও ১১ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২৫২ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯০২ জন।

সোমবার (১১ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল রোববার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর