বিএনপি ত্রাণ না দিয়ে তাদের নেতাকর্মীদের ঈদ উপহার দিচ্ছেন: কাদের

দেশ যখন করোনার করাল গ্রাসে বিপর্যস্ত, তখন জনগণের প্রত্যাশা ছিলো বিএনপি ত্রাণ নিয়ে অসহায় মানুষদের দাঁড়াবে। কিন্তু তারা তা না করে তাদের নেতাকর্মীদের ঈদ উপহার কিনে দিচ্ছেন, এই দুর্যোগে যা কোনোভাবেই প্রত্যাশা নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১১ মে) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

যারা দলীয় পরিচয়ে অনিয়ম করবে তাদের স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের শুদ্ধি অভিযান এখনো চলমান রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, দেশে করোনাকালে ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে রযেছে। সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি হিসেবে নতুন ডাক্তার ও নার্স যুক্ত হওয়ায় করোনা প্রতিরোধ লড়াইয়ে নতুন গতির সঞ্চার হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর