নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২২ জন

নোয়াখালীতে নতুন করে আরও ২২ জনের শরীরে প্রণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। জেলায় এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ জন। জেলার সবকটি উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনজন।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে নোয়াখালীর সিভিল সার্জন মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৭ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। ১০ মে রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদেরকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

সিভিল সার্জন আরও বলেন, করোনা শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিলেন। খবর পেয়ে তাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর