স্কুল ছাত্রের চোখ উপড়ানো মৃতদেহ উদ্ধার

যশোরের চৌগাছায় সাকিব হোসেন নামের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রের চোখ উপড়ানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সকালে উপজেলার স্বরূপপুর গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ছাত্রের নাম সাকিব হোসেন (১০)। চুয়াডাঙ্গা সদর উপজেলার মৃত আলমগীর হোসেনের ছেলে সাকিব চৌগাছার স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান মন্ডলের বাড়িতে থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো।

নিহতের পরিবারের বরাত দিয়ে চৌগাছা থানার ওসি (তদন্ত) এসএম এনামুল হক জানান, রোববার (১০ মে) ইফতারের পর থেকেই সাকিবকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে পরদিন (সোমবার) সকাল ৬টার দিকে স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি খালে তার মরদেহ ভাসতে দেখেন তারা। এরপর খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ গিয়ে সেখান থেকে মরদেহ করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, নিহত শিশুর ডান চোখটি উপড়ে ফেলা হয়েছে। এ হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর