নাগরপুরে ট্রাক্টর উল্টে খাদে, হেলপার নিহত

করোনা পরিস্থিতিতে টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জমির (২০) নামে এক নিহত হয়েছেন। নিহত জমির বাতে ভুগোল হাট গ্রামের আবজাল আলীর ছেলে।

সোমবার (১১ মে) সকালে উপজেলার ভাদ্রা-দপ্তিয়র সড়কের ধুনাইলে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ জানিয়েছে, সকালে মাটিবাহী ট্রাক্টরটি ভাদ্রা-দপ্তিয়র সড়কের ধুনাইলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক লাফিয়ে রক্ষা পেলেও হেলপার জমির সড়কের পাকায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, দুর্ঘটনকবলিত গাড়ি ও মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর