দক্ষিণবঙ্গের জেলা নড়াইলে এখন আর কোনো করোনা আক্রান্ত রোগী নেই। তাই নড়াইলকে করোনামুক্ত হিসাবে ঘোষণা দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল মোমেন। একইসাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দিয়েছেন তিনি।
সিভিল সার্জন জানান, জেলায় মোট ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। তাদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন পর্যন্ত জেলায় আর কোনো করোনা রোগী নেই। তাই নড়াইল আপাতত করোনামুক্ত জেলা।
তবে এখনও জনগনকে সতর্ক করে তিনি জানান, সতর্কতায় একটু ঢিলেঢালাভাব দেখা দিলেই আবারও সংক্রমিত হতে পারে মানুষ। সবাইকে সচেতন হয়ে চলতে হবে।
বার্তাবাজার/এসজে