ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এখনও তার দায়িত্ব গ্রহণ করেননি। এখন পর্যন্ত দায়িত্বে আছেন বর্তমান মেয়র সাঈদ খোকন। তার মেয়াদ আগামী ১৬ মে শেষ হওয়ার পরদিনই ব্যারিস্টার তাপস ঢাকা দক্ষিণ নগর ভবনের সবচেয়ে সন্মানের চেয়ারটায় বসবেন।
সূত্র জানায় করোনা মহামারির কারনে তাপসের অভিষেক অনুষ্ঠানে বড় কোনো চমক থাকবে না। সাদামাঠাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হবে। বড় কোনো জমায়েত থাকবে না।
গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ইতিমধ্যে তিনি শপথও নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন। তবে সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় সাড়ে তিন মাস অপেক্ষা করতে হলো তাপসকে।
বার্তাবাজার/এসজে