ঈশ্বরগঞ্জে ঈদ উপহার হিসেবে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শরিফ

রিকশাচালক বাবার সংসারে বোঝা ছিলো অটিজম শিশু শরিফ। কিন্তু হুইল চেয়ার দিয়ে মানুষের কাছে হাত পেতে সংসারে বোঝা কমায়। যে হুইল চেয়ার দিয়ে প্রতিবন্ধী শরিফ উপার্জন করতো সেটিই বিকয় হয়ে পড়ে। অনেক কষ্টে ভাঙা হুইল চেয়ার দিয়েই চলতো হতে তাকে । কষ্টে ভোগা শরীফকে ঈদের উপহার হিসেবে একটি হুইল চেয়ার দিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ওসি।

উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের তারুন্দিয়া গ্রামের আবুল কাশেমের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড় শরিফ মিয়া (১৮)। অটিজম হয়ে পৃথিবীর অালো দেখে শরিফ। প্রতিবন্ধী শিশু জন্ম নেবার পর শরিফকে নিয়ে পরিবারটির শঙ্কা শুরু হয়। কিন্তু শরিফ ঘরে না থাকে মানুষের কাছে হাত পেতের সংসারে হাল ধরতে শুরু করে। নিজের উপার্জিত টাকায় একটি হুইল চেয়ার কিনে বিভিন্ন বাজারে মানুষের কাছে হাত পাততো। কিন্তু গত দুই বছর ধরে শরিফের হুইল চেয়ারটি বিকল অবস্থায় চলছে। ভাঙা অংশ গুলো ঝালাই করে চলছিলো। এতে অটিজম তরুণ শরিফের খুব কষ্ট হতো। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক ফেরদৌস কোরাঈশী টিটু ফেসবুকে হুইল চেয়ারের আবেদন জানিয়ে একটি পোস্ট করেন।

শরিফের কষ্ট চোখে পড়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দের। স্থির করেন ঈদের উপহার হিসেবে অটিজম তরুণ শরিফকে একটি হুইল চেয়ার দেবেন। সে জন্য সোমবার সকালে থানাূ ঢাকা হয় শরিফ ও তার মাকে। অপ্রত্যাশিত ভাবেই শরিফের হাতে তুলে দেওয়া হয় নতুন হুইল চেয়ার। নতুন হুইল চেয়ার পেয়ে পুলকিত হয়ে উঠে প্রতিবন্ধি শরিফ। ওসি হুইল চেয়ার প্রদানের পর প্রতিবন্ধী শরিফকে ঈদ সামগ্রূসহ দুই মাসের খাদ্যসামগ্রী প্রদান করেন ব্যবসায়ী আতিকুল রহমান মন্ডল মহসিন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, প্রতিবন্ধী তরুণ অনেক কষ্টে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছ থেকে সাহায্য সংগ্রহ করতো। তার হুইল চেয়ারটি ভালো ছিলো না। বিষয়টি নজরে আসার পর ঈদের উপহার হিসেবে একটি হুইল চেয়ার দিয়েছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর