প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ২ লক্ষ নগদ অর্থ প্রদান
করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন মানুষের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ প্রদান করেছেন পাবনার সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধারা।
আজ সকালে জেলা প্রশাসক কবীর মাহমুদ’র মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের জন্য নগদ ২ লক্ষ টাকা হস্তান্তর করেন সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জহুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ,এনডিসি সাজ্জাদ হোসেন বাপ্পি প্রমুখ।
বার্তা বাজার/এম.সি