করোনা ভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী “এক ইঞ্চি ভুমিও যেন অনাবাদি না থাকে” সেই লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে সবজির বীজ বিতরণ করেছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
আজ সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীতে সংসদ সদস্য’র নিজ অর্থায়নে সদর উপজেলার প্রায় ৬শত ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে এসব সবজি বীজ বিতরণ করা হয়।
বিতরণকালে এমপি প্রিন্স বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কৃষকদের সঠিক ভাবে জমি চাষ করে ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে। কারন মানুষকে বাঁচতে হলে দরকার খাদ্যের। তাই খাদ্যের যাতে সংকট দেখা না দেয় এজন্য এক ইঞ্চি জমিও ফাঁকা না রেখে সঠিক ভাবে চাষাবাদ করতে হবে।
তিনি আরো বলেন, কৃষকদের যে কোন সমস্যায় সরকার সব সময় সাথে আছে। কারন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাছাড়া ব্যক্তিগত ভাবে আমিও সব সময় কৃষকদের পাশে থাকবো এমনটি আশ্বাস দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী পাবনার উপ পরিচালক কৃষিবিদ আজাহার আলী, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ,অতিরিক্ত উপ পরিচালক শামসুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার হাসান রশিদ হোসাইন,চাটমোহর উপজেলা কৃষি অফিসার এ এ মাসুম বিল্লাহ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান মামুন, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি অফিসার আবু সাঈদ শিখন।
বার্তা বাজার/এম.সি