নীলফামারীতে এবার করোনায় আক্রান্ত হলেন চিকিৎসক

নীলফামারীর ডিমলায় স্বাস্থ্য কমপ্লেক্রের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে।

ডিমলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্রের চিকিৎসক কুইঞ্জ কলি রায় (২৫) নীলফামারী সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে এক সপ্তাহ চিকিৎসকের দায়িত্ব পালন করেন।

করোনা ওয়ার্ডে দায়িত্ব পালনের কারনে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠালে পরীক্ষায় তার শরীরে নেগেটিভ আসে। ডিমলা হাসপাতাল কর্তৃপক্ষ তারপরেও ওই চিকিৎসক কে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখার পর গত ৭ মে আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠালে। ১০মে রিপোর্ট অনুযায়ী তার শরীরে করোনা পজেটিভ ধরা পরলে। রবিবার রাতেই তাকে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্রের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়। এ নিয়ে উপজেলায় করোনা রোগির সংখ্যা ১১তে দাড়ালো।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের জরুরি বিভাগ, আন্তঃবিভাগ, আইসোলেশন ওয়ার্ড ও অফিস চালু থাকবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর