লন্ডনে থেকে দেশে ফিরলেন ১১৪ বাংলাদেশি

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে যুক্তরাজ্যের লন্ডনে আটকেপড়া ১১৪ জন বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। তারা পড়াশুনা ও পর্যটনের জন্য লন্ডনে গিয়ে লকডাউনের কারণে আটকা পড়েন।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, আগতদের সবাই যুক্তরাজ্য থেকে স্বাস্থ্যসনদ নিয়ে ফিরেছেন। তাদের কারও শরীরে করোনার সংক্রমণ নেই। বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর তাদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত ৮ মে একটি ফ্লাইটে যুক্তরাজ্য সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে করোনা সুরক্ষা সামগ্রী, টাটকা সবজি ও মৌসুমি ফল পাঠায় সরকার। সেই ফ্লাইটটিই তাদের নিয়ে ফিরে আসে। উপহার হিসেবে ফ্লাইটে ছিল করোনা সরঞ্জাম পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার, হাতমোজা, হেড-কাভার, সু-কাভার ও বিভিন্ন ভিটামিন ট্যাবলেট, টাটকা সবজি ও মৌসুমি ফল।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর