নাটকীয়তার পর আজ শুরু গণস্বাস্থ্যের কিটের পরীক্ষামূলক কার্যক্রম

বহু নাটকীয়তার পরে অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্ত করার কিটের পরীক্ষামূলক কার্যক্রম বা ক্লিনিক্যাল ট্রায়াল সোমবার (১১ মে) শুরু করতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএইউ)

এই কিটের কার্যকরীতা পরীক্ষার জন্য ৬ সদস্যের কমিটির মতামতের ভিত্তিতে এই তারিখ নির্ধারণ হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে জানান, বিএসএমএমইউ সোমবার থেকে ট্রায়াল শুরু করবে বলে মৌখিকভাবে আমাদের জানিয়েছে এবং আমরা সোমবার থেকে তাদের কিট সরবরাহ করব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর