‘বিএনপি নেতাকর্মীরা নিজের টাকায় ১৩ লাখ পরিবারকে সহায়তা দিয়েছে’

চলমান করোনা সংকটে বিএনপি নেতাকর্মীরা নিজেদের অর্থায়নে দেশের ১৩ লাখ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১১ মে) সকালে রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এমএ কাইয়ূমের উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমরা সরকারী টাকা পাইনা। নিজের সামর্থ্য অনুযায়ী দেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। নিজেদের কিছু না থাকলেও ১৩ লাখ পরিবারের ভালবাসা অর্জন করতে পারা দলটিই হলো বিএনপি। মানুষের কল্যাণে রাজনীতি করে বিএনপি।

তিনি আরও বলেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলের নেতাকর্মীরা ত্রাণ সহায়তা করছেন। কিন্তু সরকারের এটি সহ্য হচ্ছে না। আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। হয়রানি করা হচ্ছে। যারা সত্য কথা বলছেন, তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। অনেক সাংবাদিক ও ব্লগারকে ডিজিটাল আইনে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর