নিউজিল্যান্ডে নতুন করে আরও তিন জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার (১১ মে) লকডাউন শিথিলের ঘোষণা আসার কথা ছিল। ঘোষণাটি হলে দেশটির লেভেল চারের সতর্কতা দুই নম্বরে নেমে আসতো।
সেই সঙ্গে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়ে মানুষজনকে চলাচলের অনুমতি দেয়ার কথা ছিল। কিন্তু বাধ সাধলো আবারো করোনা। এখন কি করবেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন।
গত ২৮ এপ্রিল থেকে নিউজিল্যান্ডে লেভেল চারের সতর্কতা জারি করা হয়েছে। করোনা থেকে বাঁচতে এখন এ কড়াকড়ি অব্যাহত থাকবে।
অথচ আজ সোমবার স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন কড়াকড়ি শিথিলের ঘোষণা দেয়ার কথা ভাবছিলেন। ব্যবসা প্রতিষ্ঠান, মানুষের চলাচল ও স্থানীয়ভাবে খেলাধুলা আগের মতো চলার কথা বলার ব্যাপারে তিনি ভাবছিলেন।
নতুনভাবে তিনজন আক্রান্ত না হলে শিশুদের স্কুলে যাওয়ার অনুমতি দেয়া হতো। এমনকি শপিংমল, কফিশপ, সেলুন এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানও খুলে দেয়ার কথা ভাবছিলেন জেসিন্ডা।
এরই মধ্যে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দু’জনই হাসপাতালের নার্স।
সোমবার সকালে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে নিউজিল্যান্ড আক্রান্তের সংখ্যা ১,৪৯৭ জন, মারা গেছেন ২১ জন, ভালো হয়েছেন ১,৩৮৬। অর্থাৎ ৯৩ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বার্তাবাজার/এমকে