করোনার প্রভাবে দেশের নির্মাণ খাতে ক্ষতি ২.৭৯ বিলিয়ন ডলার

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে এপ্রিল-জুনে সময়টাতে বাংলাদেশের নির্মাণ খাতে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ২.৭৯ বিলিয়ন ডলার। কর্মসংস্থান, মজুরি, বিনিয়োগ হ্রাসের কারণে এ ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ।

গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৬ মে। এ সময়টাতে নির্মাণখাতে কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দক্ষ ও অদক্ষ মিলিয়ে কাজে যোগ দিতে পারেননি ৩.৪ মিলিয়ন কর্মী।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ড্রাস্ট্রি (বিএসিআই) এসব তথ্য জানিয়েছে।

নির্মাণ খাতের স্থবিরতার ফলে চাকরি ও মজুরি হারানোয় ক্ষতি ৮০০ মিলিয়ন ডলার, সরকারের ভ্যাট, কর ও শুল্ক খাতে ক্ষতি ১১৫০ মিলিয়ন ডলার, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার এবং বিনিয়োগ খাতে ক্ষতি ৩৪০ মিলিয়ন ডলার।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর