মহামারি করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে সোমবার (১১ মে) বাংলাদেশ সময় সকাল ৮ টা পর্যন্ত মৃতের সংখ্যা ৮০ হাজার অতিক্রম করেছে। করোনা ভাইরাসের পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত তথ্যমতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ হাজার ৫৬২ জন মানুষ মারা গিয়েছে।
মে মাসের মাঝমাঝি পর্যায়ে এসেও কমছে না দেশটিতে এই ভাইরাসের প্রভাব। সর্বশেষ একদিনে আরও ১ হাজার ৮১৬ জন প্রাণ হারানোর পাশাপাশি আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। এলজন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬২ হাজার ৭১৫ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই রোগটিতে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৪৯৫ জন। মোট আক্রান্ত ৪০ লাখ ৯৭ হাজার ১৫৮ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৮ হাজার ৮২ জন।
বার্তাবাজার/এসজে