ধান কেটে বাড়ী তুলে দিলো গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী সাধারন ছুটির সাথে প্রায় সব এলাকায় চলছে লকডাউন। ঠিক এমন অবস্থায় ধান পেকে যাওয়া এবং ধান কাটার শ্রমিক সংকট দেখা দিলে বিপাকে পড়ে অসহায় কৃষকেরা। সেই সমস্ত অসহায় কৃষকের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে নির্দেশ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশ অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আহ্বানে সাড়া দিয়ে দেশজুড়ে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে জেলা-উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গরীবের ধান কাটছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগও।

কৃষকদের সমস্যার খবর পেয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান শাহনেয়াজের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা গোপালগঞ্জ সদরের কৃষকদের জমির পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।

পরে নেতা-কর্মীরা আজ সোমবার ভোরে একত্র হয়ে দরিদ্র কৃষকের ৪০শতাংশ ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।

লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর এলাকার কৃষক মৃণাল বলেন, আমার ৪০ শতাংশ জমির ধান পাকছে। এলাকায় কৃষক পাওয়া যায় না। খেতের ধান নিয়ে বেশ দু‌ঃচিন্তায় ছিলাম। হঠাৎ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেছে।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান শাহনেয়াজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ -২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং যুবনেতা শেখ ফজলে নাইম ছাত্রলীগের নেতা-কর্মীদের গোপালগঞ্জের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গোপালগঞ্জের বিভিন্ন এলাকার কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে জেলা ছাত্রলীগ।
গোপালগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় এ কার্যক্রম অব‌্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রাজু খান, কৃষি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রাজ, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পুইশুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান (সেতু) মহেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মিটুল, জেলা ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম, সহ-সভাপতি মিলন মোল্লা, আবরার রাহাত প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর