অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধী বিক্ষোভ, আটক ১০

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধী বিক্ষোভ থেকে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১০ মে) ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সিএনএ জানিয়েছে, পার্লামেন্ট ভবনের বাইরে প্রায় ১৫০ বিক্ষোভকারী জড়ো হয়। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় জারি করা বিধি-নিষেধ তুলে নিতে দাবি জানাচ্ছিল তারা। সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম ভঙ্গ করে এরা সেখানে বিক্ষোভ করে। বিক্ষোভে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন পুলিশ কর্মকর্তা আহত হন।

পুলিশ জানায়, ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ১ হাজার ৬০০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর