পরকীয়ার বিচার: প্রেমিককে চর থাপ্পর, গৃহবধূ গ্রামছাড়া

পরকীয়া প্রেমের অপরাধের বিচারে গৃহবধূকে গ্রাম থেকে বের করে দেয়ার রায় দিলেও তার প্রেমিক যুবককে দু’টো চর থাপ্পর মেরে মাফ করে দেয়ার অভিযোগ উঠেছে। গ্রামের মাতব্বররা
গত বৃহস্পতিবার (৮ মে) এই ঘটনা ঘটিয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাইলজানী গ্রামে।

জানা যায়, উপজেলার মাইলজানী গ্রামের এক অটো চালকের স্ত্রীর সাথে প্বার্শবর্তী সহবতপুর গ্রামের দীপক সাহার অবৈধ প্রেম চলে আসছিল। গত বৃহস্পতিবার ভোরে নির্জন বাড়িতে ওই অটোচালকের স্ত্রীর ঘরে প্রবেশ করে দ্রজা বন্ধ করে দেয় দীপক সাহা। এলাকাবাসী খবর টের পেয়ে তাদেরকে আটক করে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেয়।

ইউপি সদস্য এসে দীপককে চর থাপ্পর দিয়ে ছেড়ে দিলেও ঐদিন বিকালেই গ্রাম্য সালিশে রায় হয়, অটোচালক ও তার স্ত্রীকে গ্রামছাড়তে হবে। রায় ঘোষণার পরই গৃহবধূকে তার স্বামী অন্যত্র পাঠিয়ে দেন। ৭ দিনের মধ্যেই অটো চালক অন্যত্র চলে যাবেন বলে জানা গেছে।

এ বিষয়ে সেখানে উপস্থিত এক গ্রাম্য মাতব্বর জানান, গৃহবধূকে গ্রামছাড়ার পক্ষে আমি ছিলাম না। এ দিকে আরেক ইউপি সদস্য আশেক আলী জানান, আমি কোনো শাস্তি দেইনি। তবে সবার উপস্থিতিতে ওই যুবককে তার বাবা-মায়ের জিম্মায় দেয়া হয়েছে।

এ ঘটনার পর থেকে দীপক সাহা পলাতক রয়েছে। অন্যদিকে মাতব্বররা প্রভাবশালী হওয়ায় গৃহবধূর স্বামী মামলা করতে সাহস পাচ্ছে না।
জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর