ফেনীতে নতুন করে চিকিৎসক সহ আরও আট জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। রাতে ফেনীর সিভিল সার্জন সাজ্জাদ হোসেন এই তথ্যটি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন,আক্রান্ত নতুন করোনা রোগীদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন মেডিকেল অফিসার, বাদবাকিরা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত মোট ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ জন স্বাস্থ্য বিভাগের, অন্যদের মধ্যে ছাগলনাইয়ায় দুইজন, দাগভূঞায় তিনজন, সোনাগাজীতে একজন ও ফুলগাজীতে একজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে ফেনী ট্রমা সেন্টার থেকে সুস্থ হয়ে দুজন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।
কেএ/বার্তাবাজার