মহমারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।
রোববার (১০ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। এদিন দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ৪৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়। তাদের মধ্যে সালেহীন একজন।।
চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) ল্যাবে ২২টি নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে চট্টগ্রামে ১৪ জন আর ৯ জন নোয়াখালী জেলার বাসিন্দা।
সূত্র জানায়, চট্টগ্রামে শনাক্ত ১৪ জনের মধ্যে রয়েছেন চট্টগ্রামে সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনও। বিআইটিআইডি থেকে পাওয়া রিপোর্টে তাকে বুরহানুল হাসান হিসেবে শনাক্ত করা হয়েছে। তার বাড়ির ঠিকানা হিসেবে নগরের নাসিরাবাদ, ২০৭ চশমাহীলের ঠিকানা ব্যবহার করা হয়েছে।
এছাড়া নগরের হালিশহর এলাকার ২ জন, আগ্রাবাদে ১ জন, সরাইপাড়ায় ১ জন, একেখানে ১ জন, উত্তর কাট্টলীতে ১ জন, মুন্সীপাড়ায় ১ জন, কর্ণেলহাটের ১ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।
উপজেলায় করোনা পজিটিভ হওয়া রোগীদের মধ্যে সীতাকুণ্ড, চন্দনাইশ, মিরসরাই, হাটহাজারী উপজেলার একজন করে মোট চারজন রয়েছেন।
কেএ/বার্তাবাজার