কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও সামাজিক দূরত্ব বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন দন্ডবিধিতে ৩১হাজার ৬শ টাকা অর্থদন্ড করা হয়।

রোববার দিনব্যাপী উপজেলার বসুরহাট বাজারসহ বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজারগুলোতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ঠিক রাখতে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিনি ৭টি মামলায় ৭ হাজার ৬শ টাকা ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ৬টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর