রবিবার(১০মে) নিজের ফেইসবুক ও ইউটিউব চ্যানেলে তিন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার ও নাইমুর রহমান দুর্জয়ের সাথ লাইভে আসেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেখানে আলোচনার এক পর্যায়ে তারা জাভেদ ওমর বেলিমের করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানান।
তবে লাইভ শেষে কিছুক্ষণ পর এক স্ট্যাটাসে তামিম ইকবাল জানিয়েছেন তার প্রাপ্ত তথ্যটি সঠিক ছিলনা। বেলিম সুস্থ আছেন।
নিজের অফিসিয়াল ফেইসবুক পেজে দুঃখ প্রকাশ করে তামিম লিখেছেন, “জাভেদ ওমর বেলিম ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে ফেইসবুক লাইভে সাবেক তিন অধিনায়কের সঙ্গে আড্ডার সময় আমরা বলেছিলাম যে, জাভেদ ভাই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল তথ্য পেয়েছিলাম আমরা। জাভেদ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি পুরোপুরি সুস্থ আছেন। সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
কেএ/বার্তাবাজার